ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

৫০০ পরিবারের পাশে সৈয়দ রাসেল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৫, ১২ এপ্রিল ২০২০
৫০০ পরিবারের পাশে সৈয়দ রাসেল
ত্রাণ বিতরণ করছেন সৈয়দ রাসেল

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি সবাইকে ঘরে থাকতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকার। এছাড়া করোনা আতংকে বিভিন্ন জেলা ও স্থান লকডাউন করা হয়েছে। এমতাবস্থায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার সৈয়দ রাসেল।

বর্তমানে নিজ এলাকা যশোরের ঝিকরগাছায় অবস্থান করছেন সৈয়দ রাসেল। সেখানেই ৫০০ পরিবারকে সহায়তা করার উদ্যোগ নিয়েছেন তিনি। দুস্থ মানুষদের জন্য উপহার হিসেবে প্রতি ব্যাগে চার কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি আটা ও আধা কেজি করে ডালের ব্যবস্থা করেছেন এই সাবেক ক্রিকেটার। 

এ ব্যাপারে সৈয়দ রাসেল জানান, শুক্রবার থেকে উদ্যোগ গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন তিনি। এই ক্রিকেটার বলেন, 'করোনাভাইরাসের বিস্তার রোধে আমাদের সামাজিক দূরত্ব মেনে চলতে বলা হয়েছে। তাই আমি জনসমাগম ঘটিয়ে সাহায্য করছি না। এলাকার ছোট ভাইদের মাধ্যমে গোপনে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেয়ার চেষ্টা করছি। আমার ৫০০ পরিবারকে সাহায্য করার ইচ্ছে আছে।'

Advertisement

তবে এতে সন্তুষ্ট নন রাসেল। আরো বড় পরিসরে সাহায্য করতে না পারায় আক্ষেপ করেন তিনি। জাতীয় দলের জার্সিতে ২০০৫ সালে অভিষেক হয় এই পেসারের। ৬ বছরের ক্যারিয়ারে সবমিলিয়ে ৬টি টেস্ট, ৫২টি ওয়ানডে ও ৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই ক্রিকেটার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!