ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

৩ টাকা দেনমোহরে বিয়ে করেছেন পরীমনি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৬, ২১ মার্চ ২০২০
৩ টাকা দেনমোহরে বিয়ে করেছেন পরীমনি
ছবি: সংগৃহীত

গেল ৯ মার্চ রাতে অনেকটা নাটকীভাবে বিয়ে করেছেন ঢাকাইয়া ছবির নায়িকা পরীমনি। পরিচালক হৃদি হকের অফিসে কাজী ডেকে বিয়ের কাজটি সেরে নেন পরীমনি ও পরিচালক কামরুজ্জামান রনি।

এরপরে বৃহস্পতিবার রাতে বিয়ের খবর প্রকাশ করেন পরীমনি এবং তার স্বামী কামরুজ্জামান রনি দু’জনেই। বর্তমানে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির শুটিং করতে মোংলায় আছেন তারা। 

তবে এ তারকা জুটির বিয়ের দেনমোহর ছিলো ৩ টাকা। পরীমনি বলেন, হিসাব-নিকাশ জীবনের পরিকল্পনা করাই যায়। কিন্তু জীবন চলে তার নিজস্ব পথে। আর আমরা ৩ টাকায় বিয়ে করেছি। আমাদের বিয়ের দেনমোহর ৩ টাকা। 

বিয়ের পর পরীমনি কাজে অনেক বেশি মনোযোগ দিতে চান বলে জানালেন। আগামী ২০ দিন ‘অ্যাডভেঞ্চার সুন্দরবন’ ছবির শুটিংয়ে ঢাকার বাইরে থাকবেন এই চিত্রনায়িকা।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!