[ আন্তর্জাতিক ]
১০ মাসে গ্রেফতার ৭৪৫ ফিলিস্তিনি শিশু
ছবি: সংগৃহীত
২০১৯ সালের প্রথম ১০ মাসে ৭৪৫ ফিলিস্তিনি শিশুকে গ্রেফতার করেছে ইসরায়েল। এদের মধ্যে অনেক শিশু অধিকার লঙ্ঘনের শিকার হয়েছে বলে জানিয়েছে দেশটির একটি বেসরকারি সংবাদ সংস্থা।
ফিলিস্তিনি কারাগার সমিতির (পিপিসি) এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ইসরায়ল প্রায় ২০০ শিশু বিভিন্ন ডিটেনশন সেন্টারে বন্দী রয়েছে। ওই শিশুরা তাদের পড়াশোনার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া পারিবারের সদস্যদের সঙ্গে দেখা করা ও চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। তারা প্রায়শই খাদ্য ও জল থেকে বঞ্চিত হয়। এমনকি তাদের পিটানো হয়।
এনজিও এর প্রতিবেদনে বলা হয় ইসরায়লের গ্রেফতার ও হয়রানি থেকে ফিলিস্তিনি শিশুদের সুরক্ষা দেয়ার জন্য ইউনিসেফসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে আরো বেশি প্রচেষ্টা চালাতে হবে।
.png)
প্যালেস্টাইনের পরিসংখ্যান অনুসারে দেখা যায়, প্রায় ৫ হাজার ৭০০ ফিলিস্তিনি বর্তমানে ইসরায়লে আটক রয়েছে। এর মধ্যে বিপুল সংখ্যক মহিলা ও শিশু রয়েছে। এদের মধ্যে ১৭০০ বন্দিকে চিকিৎসা সুবিধা প্রদান করা অনেক বেশি প্রয়োজন।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!