ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হবিগঞ্জে দুই গাঁজা ব্যবসায়ীর কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪২, ২২ ডিসেম্বর ২০১৯
হবিগঞ্জে দুই গাঁজা ব্যবসায়ীর কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জে দুই গাঁজা ব্যবসায়ীকে দশদিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে এ রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা।

দণ্ডিতরা হলেন- সদর উপজেলার নিজামপুর ইউপির সৈয়দপুর গ্রামের আবু মিয়ার ছেলে জাহির মিয়া ও একই গ্রামের উমেদ চন্দ্র দেবনাথের ছেলে চিত্ত রঞ্জন দেবনাথ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা সৈয়দপুর গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দশদিন করে কারাদণ্ড দেয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!