ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

স্ত্রীকে যৌন হয়রানি করায় তান্ত্রিকের ভয়ানক পরিণতি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০২, ১৬ মে ২০২০
স্ত্রীকে যৌন হয়রানি করায় তান্ত্রিকের ভয়ানক পরিণতি
প্রতীকী ছবি

করোনা পরিস্থিতির মধ্যেও যৌন হয়রানির ঘটনায় এক তান্ত্রিককে হত্যা করার অভিযোগ উঠেছে। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের ভাদোহি জেলায় অসুস্থ স্ত্রীকে যৌন হয়রানি করায় স্বামী এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানা গেছে।

অসুস্থ স্ত্রীকে ডাক্তারের কাছে না নিয়ে তান্ত্রিকের কাছে নিয়ে যায় তার স্বামী। পরে স্ত্রীকে পরীক্ষা করে দেখার জন্য তান্ত্রিকের কাছে তাকে রেখেও আসেন। পরে তান্ত্রিক তাকে কয়েকটি জিনিস কেনার জন্য বাইরে পাঠায়। এরপরেই  নারীকে দেখার নাম করে যৌন হয়রানি করতে থাকে ওই তান্ত্রিক।

পরে তার স্বামী বাইর থেকে এসে এ দৃশ্য দেখে স্ত্রীকে উদ্ধার করে বাড়ি চলে যান।

Advertisement

এরপর তান্ত্রিক ও তার এক সহযোগীকে নিয়ে ওই গৃহবধূর কাছে যায়। তার ইচ্ছা ছিল ওই গৃহবধূর স্বামীর সঙ্গে তান্ত্রিকের মিটমাট হয়ে যাক ৷ এতে ক্ষিপ্ত হয়ে তার স্বামী ওই তান্ত্রিককে হত্যা করে ৷ এই ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!