ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

সৃজিত-মিথিলার রিসেপশন, চাঁদের হাটে তারার মেলা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:১৭, ১ মার্চ ২০২০
সৃজিত-মিথিলার রিসেপশন, চাঁদের হাটে তারার মেলা
রিসেপশনে সৃজিত-মিথিলা

গেল বছর ৬ ডিসেম্বর বিয়ে করেন তারা। এরপরে হানিমুনের জন্য পাড়ি দেন সুইজারল্যান্ডে। তারপরে আবার যে যার দেশে ফিরে ব্যস্ত হয়ে পড়েন নিজেদের কাজে। তবে তাদের বিয়ের পরে রিসেপশন হয়নি। আর তাই শনিবার কলকাতায় অনুষ্ঠিত হয়েছে তাদের রিসেপশন পার্টি। আর সেই অনুষ্ঠান যেন রীতিমতো ছিলো চাঁদের হাট, যেখানে বসেছিলো তারার মেলা। কারণ সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলো নামি-দামি সব তারকারা। 

পাঠক এতক্ষণে নিশ্চয় বুঝতে আর বাকি নেই যেই ‘তাদের’ নিয়ে কথা হচ্ছিলো তারা আর কেউ নন বাংলাদেশের অভিনেত্রী রফিয়াথ রশিদ মিথিলা এবং কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি। বিয়ের আনুষ্ঠানিক রীতি শেষে সৃজিত-মিথিলা সাংবাদিকদের মুখোমুখি হন।

সৃজিত-মিথিলার রিসেপশনের কিছু ছবি

সাংবাদিকদের সৃজিত মুখার্জি বলেন, বিয়ে তো অনেক দিন আগেই হয়ে গিয়েছে। আজ নিজের লোকেদের নিয়ে একটা গেট-টুগেদার ছিল। বিষয়টা তো আর বলেকয়ে হয় না। এটা ভবিতব্য ছিল তাই হয়েছে। আমাদের মধ্যে ভারত-বাংলাদেশ সম্পর্কটা দর্শনের মধ্যে আটকে যায়নি। তা অনুসরণ করতে ভালো লাগছে। 

বিয়ের সাজ কে ঠিক করে দিল? এমন প্রশ্নে সৃজিত বলেন, আমরা সবাই স্বাবলম্বী। নিজেরাই ডিসাইড করে নিয়েছি আজ কি পরবো। 

এ সময় মিথিলা বলে ওঠেন, আমি কিন্তু সৃজিতকে বলেই ডিসাইড করে নিয়েছি আজ কি পরব। তাৎক্ষণিক উত্তর সৃজিতের- হ্যাঁ ঠিকই বলেছে, তবে শুধু পোশাকের রঙটা ঠিক করে নিয়েছিলাম। এবার থেকে কি একসঙ্গেই থাকা হবে? সৃজিত কিছু না বললেও মিথিলা জানান, এখন থেকে থাকবো না। কয় দিন পরে এক সঙ্গে থাকবো।

ঘড়ির কাঁটা সন্ধ্যা সাড়ে ছয়টা। তারকা দম্পতি সৃজিত মিথিলা অনুষ্ঠানস্থলে না পৌঁছালেও ততক্ষণে এসে হাজির সঙ্গীত শিল্পী রুপঙ্কর বাগচী, অভিনেত্রী মিমি চক্রবর্তীসহ অনেকেই।

সঙ্গীত শিল্পী রুপঙ্কার বাগচী বলেন, দুই বাংলার মিলন যদি খুব তারাতারি হয়ে যায়, এর থেকে ভালো কিছু আর হয় না। আমার অনেক অনেক শুভেচ্ছা।

বাংলাদেশ থেকে মিথিলার পরিবারের প্রায় ৫০ জন সদস্য এই বৌভাত অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!