ঢাকা,  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

সুদানের সাবেক প্রেসিডেন্ট বশিরের দু’বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫২, ১৫ ডিসেম্বর ২০১৯
সুদানের সাবেক প্রেসিডেন্ট বশিরের দু’বছরের কারাদণ্ড
ওমর আল-বশির। ছবি: সংগৃহীত

সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে দু’বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। শনিবার রাজধানী খার্তুমের একটি আদালতে রায় ঘোষণার সময় তার সমর্থকরা বিক্ষোভ করেছেন। খবর- এএফপি

এদিন আর্থিক অনিয়মের এক মামলায় রায় ঘোষণার সময় ওমর আল-বশির ঐতিহ্যবাহী পোশাক পরে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন।

ক্ষমতাচ্যুতির পর গ্রেফতারের সময় বশিরের ঘর থেকে ১৩ কোটি মার্কিন ডলার সমমূল্যের সুদানি পাউন্ড ও ইউরো পাওয়া গিয়েছিল। এগুলোর উৎস বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।

৭৫ বছর বয়সী সাবেক এ স্বৈরশাসকের বিরুদ্ধে বর্তমানে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও হত্যার অভিযোগে আদালতে বিভিন্ন মামলার শুনানি চলছে।

প্রসঙ্গত, ১৯৮৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসে দীর্ঘ ত্রিশ বছর সুদান শাসন করেন সাবেক এ সেনা শাসক।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!