ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

সিঁথিতে সিঁদুর, দীপাবলি সেলিব্রেট কারিনার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:০৬, ২৮ অক্টোবর ২০১৯
সিঁথিতে সিঁদুর, দীপাবলি সেলিব্রেট কারিনার
পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপন করার সময় শেয়ার করা ছবি

দীপাবীলির উৎসবে মাতোয়ারা সবাই। আর এ আনন্দ থেকে রূপালি পর্দার তারকারা পিছিয়ে থাকবে তা হয় নাকি! তাই সেজেগুজে স্বামী, সন্তানদের নিয়ে দীপাবলি উদযাপন করলেন বলিউডের অভিনেত্রী কারিনা কাপুর। 

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, বিশেষ দিনগুলো নিজের পরিবারের সঙ্গেই সময় কাটাতে বেশি পছন্দ করেন বেবো বেগম। আর রোববারও এর ব্যতিক্রম ছিলো না। তাই এদিন সাইফ, ইব্রাহিম, সারা এবং তৈমুরের সঙ্গেই সময় কাটান কারিনা।

দিওয়ালিতে ঘরোয়া পার্টিতেই মাতলেন সাইফ এবং কারিনা দু’জনেই। এদিন সকালে বাজি নিয়ে মেতে থাকলো ছোট্ট তৈমুরও। বাজি হাতে নিজের খেয়ালে ঘুরে বেড়াতে দেখা গেল ছোট্ট নবাবকে। 

তবে, বাড়িতে সময় কাটানোর আগে সারা হাজির হন জ্যাকি ভাগনানির দিওয়ালি পার্টিতে। হলুদ শাড়িতে এথনিক সাজে সেখানে হাজির হন তিনি। দীপাবলিতে বাবার সঙ্গে সেলফিও তুলতে দেখা গেল সারাকে।

এদিন করিনার বাড়ির দীপাবলির সেলিব্রেশনে তার সঙ্গে দেখা গেল দিদি করিশ্মাকে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!