ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

তজুমদ্দিনে মৎস্য অভিযানে আটক ৩ জেলের কারাদণ্ড

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২২, ১১ অক্টোবর ২০২৬
তজুমদ্দিনে মৎস্য অভিযানে আটক ৩ জেলের কারাদণ্ড
তজুমদ্দিনে মৎস্য অভিযানে কারাদণ্ডপ্রাপ্ত তিন জেলে। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার তজুমদ্দিন উপজেলায় মৎস্য অভিযানে তিন জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১ দিন করে বিনাশ্রম কারাদন্ডের প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তড়িৎ চন্দ্র শীল। রোববার সকালে আটককৃতদের এ দণ্ড প্রদান করা হয়। 

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- মো. ছলেমান (৪৯), মো. কবির (৩০) ও মো. শাহিন (২২)। এসব জেলেদের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নে। 

মৎস্য অফিস সুত্রে জানা গেছে, শনিবার রাতে তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেনের নেতৃত্বে মৎস্য অফিসের একটি টিম মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালা করেন। এ সময় মাছ শিকার করতে নদীতে জালা ফালানো অবস্থায় ৩ জেলেকে আটক করেন তারা। 

তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ ও মাছের প্রজনন রক্ষায় নদীতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ২২দিনে কেউ আইন লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে প্রশাসন মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
ট্যাগ: আটক ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!