ঢাকা,  শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাগরপাড়ে ভেসে এলো যুবকের মরদেহ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৭, ৩ জুন ২০২০
সাগরপাড়ে ভেসে এলো যুবকের মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউপির বিএম এনার্জি গ্যাস ফ্যাক্টরির পেছনে সাগরের উপকূল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে স্থানীয় এলাকাবাসী খবর দিলে মরদেহটি উদ্ধার করে সীতাকুণ্ড থানা পুলিশ।

স্থানীয়দের ধারণা জোয়ারের পানিতে ভেসে মরদেহটি সাগর পাড়ে ভিড়েছে।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখ বলেন, আমরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করি। এটি জোয়ারের পানিতে ভেসে এসেছে।

সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!