ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শীতলক্ষ্যা বাঁচাতে নৌকাবন্ধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৩, ২৭ ফেব্রুয়ারি ২০২০
শীতলক্ষ্যা বাঁচাতে নৌকাবন্ধন
ছবি: ডেইলি বাংলাদেশ

শীতলক্ষ্যা নদী বাঁচাতে নৌকা মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। বৃহস্পতিবার দুপুরে ১ নম্বর টার্মিনাল খেয়াঘাটে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্ত্যরা বলেন, কথিত আছে শীতলক্ষ্যার হাওয়া ও পানি পান করলে শরীর-মন সুস্থ থাকে। আর এখন এই পানি পান করলে সুস্থ তো দূরের কথা মানুষ মারাও যেতে পারে ।

বক্তারা আরো বলেন, নদীর তীরে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শিল্প কারখানার বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে। যার ফলে পানি পঁচে দুর্গদ্ধ ছড়িয়ে পড়ছে। নদীর মাছ মরে চারদিকের পরিবেশ দুষিত হচ্ছে। এই শীতলক্ষ্যা নদী থেকে ওয়াসা পানি সরবরাহ করে থাকে। যে পানি গৃহস্থালী, শৌচাগার কোনো কাজে ব্যবহার উপযোগী নয়। 

নিরুপায় হয়ে মানুষ এই পানি ব্যবহার করে নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে। এখনি সময় শীতলক্ষ্যা নদী বাঁচাও আন্দোলন জোরদার করা। তা না হলে শীতলক্ষ্যা নদী ধ্বংস হয়ে যাবে। পরিবেশে মারাত্মক বিপর্যয় নেমে আসবে। 

এভাবে চলতে থাকলে শীতলক্ষ্যা নদীতে একসময় চীনের উহান প্রদেশের করোনা ভাইরাসের মত মারাত্মক ভাইরাসের জন্ম হবে। নারায়ণগঞ্জবাসীর জন্য চরম বিপর্যয় ডেকে আনবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি আনজুমান আরা আকসির, সহ সভাপতি কৃঞ্চা ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসিনা পারভীন, সহ-সাধারণ সম্পাদক রহিমা খাতুন, আন্দোলন সম্পাদক শোভা সাহা, সাংগঠনিক সম্পাদক প্রীতিকণা দাস, লিগ্যাল এইড দন্ত সাহানারা বেগম ,কমলা দে, রেখা শুন, তড়িতা সাহা, কানিজ ফাতেমা, সুজাতা আফরোজ রাশিদা বেগম, নাসরিন ইসলাম, বুলবুল আবেদিন প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!