ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

ডিএমপির অভিযানে আটক ৬৬২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৩, ২৬ অক্টোবর ২০২৬
ডিএমপির অভিযানে আটক ৬৬২
সংগৃহীত ছবি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৬২ জনকে আটক করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৪৩টি মামলা করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

ডিএমপির তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগে ৭৮, ওয়ারীতে ৯৩, মতিঝিলে ৮২, তেজগাঁওয়ে ৯২, মিরপুরে ১৪০, গুলশানে ৭৮ এবং উত্তরা বিভাগে ৫৭ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ ৬ জনকে আটক করেছে।

অভিযানকালে একটি চায়নিজ কুড়াল, দুটি চাকু, ৪ হাজার ৬২১ পিস ইয়াবা, ৭১২ গ্রাম গাঁজা ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আমদানি নিষিদ্ধ ৩০০ বোতল ইস্কাফ, একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৩৩ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!