শীতকালীন সবজি ‘ব্রোকলি’ রুখবে স্তন ক্যান্সার
শীতকালীন সবজিগুলোর মধ্যে ব্রোকলি বেশ জনপ্রিয়। এর রয়েছে উচ্চমাত্রায় বিভিন্ন রকমের পুষ্টি, আঁশ, ভিটামিন সি, ভিটামিন কে, আয়রন ও পটাশিয়াম। অন্যান্য সবজির চেয়ে ব্রোকলিতে প্রোটিনের পরিমাণ তুলনামূলক বেশি।
ব্রোকলি গ্যাস্ট্রিক আলসারের মতো অনেক রোগের মহৌষধ। কাঁচা ব্রোকলিতে ৯০ ভাগই পানি থাকে। এছাড়াও এতে কার্বোহাইড্রেটের পরিমাণ ৭ শতাংশ, প্রোটিন ৩ শতাংশ এবং চর্বি নেই বললেই চলে। ৯১ গ্রাম ব্রোকলির মধ্যে ৩১ ক্যালরি থাকে। ক্যালরির পরিমাণ কম থাকায় ওজন নিয়ন্ত্রণে রাখতেও সহায়তা করে ব্রোকলি। জেনে নিন ব্রোকলির স্বাস্থ্য উপকারিতা-
> ব্রোকলির বিটা ক্যারোটিন ও সেলিনিয়াম যৌথ ও ভিটামিন সি প্রোস্টেট, কোলন, ফুসফুস, যকৃৎ, স্তন ও প্যানক্রিয়াটিক ক্যান্সারের বিরুদ্ধে লড়তে সহায়তা করে।
.png)
> ব্রোকলিতে প্রচুর ভিটামিন এ রয়েছে। ত্বকে ব্যাকটেরিয়া সংক্রমণ হতে বাধা দেয়। সর্দি-কাশিও ঠেকাতেও কার্যকরী ব্রোকলি।
> ব্রোকলিতে চর্বি ও ক্যালরি কম কিন্তু আঁশ বেশি। বেশি লৌহ থাকায় শরীরের ঝিম ধরা ভাব দূর হয়।
> ব্রোকলিতে লেবুর দ্বিগুণ ও আলুর সাত গুণ ভিটামিন সি রয়েছে। ভিটামিন সি ত্বকের জন্য উপকারী। এতে ডায়াটারি আঁশ থাকায় কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে।
> গ্যাসট্রিক আলসার ও গ্যাসট্রাইটিস প্রতিরোধে দারুণ কার্যকর ব্রোকলি। বাঁধাকপির চেয়ে এতে অনেক বেশি ভিটামিন ইউ (মেথিওনাইনের উপজাত) থাকে। এতে সালফরাফেন নামের উপাদান থাকে। যা গ্যাসট্রিক অ্যালসার ও ক্যানসার প্রতিরোধ করে।