[ দেশজুড়ে ]
লোকালয়ে বিশাল অজগর
ছবি: ডেইলি বাংলাদেশ
বাগেরহাটের শরণখোলায় ১৮ ফুট লম্বা ও ৮০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার সাউথখালী ইউপির মধ্যসোনাতলা গ্রামের কবির মুন্সির বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়। পরে রাতেই সুন্দরবনের ভোলা টহল ফাঁড়ি এলাকায় এটি ছেড়ে দেয়া হয়।
ওয়াইল্ড টিমের মাঠ কর্মকর্তা আলম হাওলাদার জানান, কবির মুন্সির বাড়ির বাগানে বিশাল আকৃতির অজগরটি দেখে লোকজন ভীত হয়ে পড়েন। পরে ওয়াইল্ড টিমের সদস্যদের খবর দিলে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে অজগরটি উদ্ধার করা হয়।
সুন্দরবন পূর্ব বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. জয়নাল আবেদীন জনান, ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে অজগরটি ভোলা নদী পার হয়ে মধ্যসোনাতলা গ্রামে চলে আসে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারের পর অজগরটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!