ঢাকা,  রোববার   ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লাল রঙে ছেয়ে গেছে ইন্দোনেশিয়ার আকাশ!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৪৬, ২৩ সেপ্টেম্বর ২০১৯
লাল রঙে ছেয়ে গেছে ইন্দোনেশিয়ার আকাশ!
সংগৃহীত

দাবানলে লাল রঙের কুয়াশায় ছেয়ে গেছে ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশের আকাশ। লাল রঙের কুয়াশার ফলে  চোখ ও গলায় ব্যথা অনুভব করছেন বলে জানান এক ব্যক্তি। দেশটিতে দাবানলের ফলে প্রতি বছর সৃষ্ট কুয়াশা সম্পূর্ণ সাউথ ইস্ট এশিয়ান অঞ্চল ছেয়ে ফেলে। 

একজন আবহাওয়া বিশেষজ্ঞ বিবিসিকে জানান, রায়লেহ বিচ্ছুরণের ফলে এই লাল রঙের কুয়াশার সৃষ্টি হয়। জাম্বি প্রদেশের মেকার সারি গ্রামের বাসিন্দা একা উলান্ডারি রক্তের মতো লাল রঙের আকাশের বেশকিছু ছবি তোলেন। 

তিনি জানান, এদিন লাল রঙের কুয়াশা বিশেষভাবে গাঢ় ছিল। এই ২১ বছর বয়সী নারী ছবিগুলো ফেসবুকে পোস্ট করেন। ছবিগুলো ৩৪ হাজারের বেশিবার শেয়ার করা হয়েছে।

Advertisement

ওই নারী বিবিসিকে জানান, অনেক অনলাইন ব্যবহারকারী ছবিগুলোর বাস্তবতা নিয়ে সন্দেহ পোষণ করছে। তিনি বলেন, কিন্তু এটিই বাস্তব। আমার ফোনে ছবিগুলো তুলেছি এবং ভিডিওগুলো ধারণ করেছি। সোমবারও কুয়াশার অবস্থা স্বাভাবিক ছিল না বলে যোগ করেন তিনি।

ডেইলি বাংলাদেশ/এমকে

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!