ঢাকা,  শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে ফার্নিচারের দোকানে আগুন

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২১, ১০ মার্চ ২০২০
রাজবাড়ীতে ফার্নিচারের দোকানে আগুন
পুড়ে যাওয়া দোকানের ছবি

রাজবাড়ী শহরের বড়পুলে একটি ফার্নিচারের দোকানে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার রাতে বড়পুল এলাকার বন্ধু ফার্নিচারে আগুন লাগে। এতে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শওকত আলী জোয়ার্দার জানান, রাত একটায় ওই দোকানে আগুন লাগে। রাজবাড়ী, পাংশা ও বালিয়াকান্দি ফায়ার সার্ভিস দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!