ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ইয়াবাসহ দুই নারী ও যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৩, ২৮ নভেম্বর ২০১৯
রাজধানীতে ইয়াবাসহ দুই নারী ও যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর সায়েদাবাদ, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আট হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এরা হলো- ফারজানা আক্তার ওরফে সুমি (৩৪), আনোয়ারা (৩৫) ও খাইরুল আমিন (২২)।

বৃহস্পতিবার র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, বুধবার সকাল ১০টা থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করে র‍্যাব-১১।

র‌্যাব জানায়, র‌্যাব-১১ এর একটি দল সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাফি ফিলিং স্টেশনের চেকপোষ্টে প্রেসিডেন্ট ট্রাভেলস সি­পিং নামে বাস তল্লাশি করে। এ সময় গাড়ি থেকে পালাতে গেলে খাইরুল আমিনকে আটক করা হয়।

Advertisement

জিজ্ঞাসাবাদে খাইরুল স্বীকার করে তার সিটের কেবিনের পাশের গ্লাস ফ্রেমের সঙ্গে স্কচটেপে মোড়ানো অবস্থায় ইয়াবা আটকানো আছে। পরে সেখান থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এরপর খাইরুলের দেয়া তথ্য মতে নারায়ণগঞ্জের দক্ষিন সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ফারজানা আক্তার ওরফে সুমিকে ১ হাজার ২০০ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এছাড়া  সিদ্ধিরগঞ্জ থেকে ৮০০ ইয়াবাসহ আনোয়ারাকে গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!