[ দেশজুড়ে ]
যাত্রী সেজে অটো ছিনতাইয়ের চেষ্টা, গণপিটুনিতে নিহত ২
গণপিটুনিতে আহত ছিনতাইকারী খোকন মণ্ডল
ফরিদপুরে যাত্রী সেজে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের সময় গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ঈশান গোপালপুর ইউপির কাচারির ট্যাকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুর শহরের মোল্লাবাড়ি সড়কের হিরন ও আকাশ। আহত খোকন খন্দকার একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, চারজন ছিনতাইকারী যাত্রী সেজে অটোরিকশায় ফরিদপুর শহর থেকে ঈশান গোপালপুরের আনন্দবাজারে যাচ্ছিলেন। কাচারির ট্যাকে তারা চালক কাওসার মণ্ডলের গলায় ছুরিকাঘাত করে সড়কে ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করে। ওই সময় আহত কাওসারের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ছিনতাইকারীদের ধরে ফেলে। একজন পালিয়ে গেলেও বাকিদের গণপিটুনী দেয় স্থানীয়রা।
কোতোয়ালি থানার ওসি মোরশেদ আলম জানান, খবর পেয়ে আহত তিন ছিনতাইকারীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই দুইজনের মৃত্যু হয়। আহত অটোচালক ও আরেক ছিনতাইকারীকে একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!