ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৫, ৯ নভেম্বর ২০২৬
লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
লালমোহনে ইয়াবা ও গাঁজাসহ আটক দুই যুবক। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহন উপজেলায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এরআগে রোববার রাতে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঠির মাথা ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে ওই দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাটওয়ারী বাড়ির মো. সিরাজের ছেলে মো. রিয়াজ (৩৫) ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নোয়াব আলী মুন্সি বাড়ির মো. হুমায়ুনের ছেলে মো. রাকিব হোসেন (২৩)।

জানা গেছে, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গল সিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. জুয়েল ও এএসআই মো. মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স ধলিগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঠির মাথা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার ইমামের মুদি দোকানের পূর্ব পাশের পাকা সড়কের ওপর দাঁড়িয়ে থাকা মো. রিয়াজ নামে এক যুবককে সন্দেহ হলে তার শরীর তল্লাশী চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা। 

অপরদিকে, লালমোহন থানার এসআই দেবরাজ চক্রবর্তী ও এএসআই আল আমিন সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নোয়াব আলী মুন্সি বাড়ির সামনে থেকে মো. রাকিব হোসেন নামে এক যুবককে আটক করে। পরে তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। এরপর সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!