ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে ডিবি ও থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৫

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৩, ৯ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে ডিবি ও থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৫
ঝালকাঠিতে ডিবির অভিযানে রিফাত খান (২৫), জুলহাস খান (৩৫), পুলিশের অভিযানে বিনয়কাঠির বালকদিয়া এলাকার কালু হাওলাদার (৩৭), ইব্রাহিম সরদার (২২), পুরাতন কলাবাগান এলাকার জামিরুল ইসলাম।

ঝালকাঠি জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ও থানা পুলিশের পৃথক অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।  গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ও সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় কিফাইতনগর এলাকার রিফাত খান (২৫), জুলহাস খান (৩৫), বিনয়কাঠির বালকদিয়া এলাকার কালু হাওলাদার (৩৭), ইব্রাহিম সরদার (২২), পুরাতন কলাবাগান এলাকার জামিরুল ইসলামকে আটক করা হয়। এদের বিরুদ্ধে পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। 


ডিবি জানায়, রবিবার রাত পৌনে ৯টার দিকে ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চরভাটারাকান্দা আবাসনে মনির মোল্লার বসত ঘর থেকে ২৬পিস হালকা গোলাপী রঙের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ কিফাইতনগর এলাকার মান্নান খানের পুত্র রিফাত খান(২৫) এবং একই এলাকার মৃত. মজিবর রহমানের পুত্র জুলহাস খান (৩৫)কে  আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রয়ের ১১৬২০টাকা ও একটি এন্ড্রয়েড ফোন জব্দ করা হয়। 


অপরদিকে সদর থানা পুলিশ রবিবার রাতে সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের বালকদিয়া এলাকার পল্লী বিদ্যুতের অফিসের সামনে থেকে কালু হালদার (৩৭) এর চায়ের দোকানের মধ্যে হইতে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এতে কালু হালদার (৩৭) ও তার সঙ্গীয় ইব্রাহিম সরদার (২২)কে আটক করা হয়।

এছাড়াও সোমবার দুপুর ১২টার দিকে শহরের স্টেশন রোড (টিনপট্টি) এলাকায় ধানসিঁড়ি ফার্নিচারের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী জামিরুল ইসলামকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। সে শহরের পুরাতন কলাবাগান এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো। আটক জামিরুল কুষ্টিয়া উপজেলার  হাটশ হরিপুর ইউনিয়নের  সালদা গ্রামের জহুর আলীর পুত্র। এদের বিরুদ্ধে পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। 
 

ডেইলি-বাংলাদেশ/ঝালকাঠি
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!