ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭

পুলিশের কাছ থেকে হাতকড়াসহ
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৫, ৯ নভেম্বর ২০২৬
নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭
নলছিটিতে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৭

ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ ( কার্যক্রম নিষিদ্ধ)  নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

সোমবার( ৯ নভেম্বর) পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে। মামলায় ৪১ জন নামীয় ও ৭০-৮০জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

 

উল্লেখ্য গত রবিবার দুপুরে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করলে পুলিশের উপর হামলা করে তাকে ছিনিয়ে নেয় তার স্বজনরা। পুলিশ জানিয়েছে  সিরাজুল ইসলামের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

 

পুলিশ সূত্রে জানা যায়, সরকারি কাজে বাধা দেয়াসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করে ঘটনাস্থলের আশেপাশে চিরুনি অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন,  রাকিব মৃধা (২৫), রুবেল মৃধা (৩০), মিল্টন হাওলাদার (২০), সেলিনা বেগম (৫৫), সোহেল হাওলাদার (২৭), রাশেদ মৃধা (৩০), শহিদুল ইসলাম (২৮)।ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের উর্ধ্বতন কর্মকতারা।

 

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তৌহিদুজ্জামান জানান, আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মূল আসামীসহ বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে। 

ডেইলি-বাংলাদেশ/ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!