[ দেশজুড়ে ]
ময়মনসিংহে নিখোঁজ দুই বোনসহ চার ছাত্রী উদ্ধার
নিখোঁজ চার ছাত্রীকে উদ্ধার করে ডিবি পুলিশ। (ছবি: সংগৃহীত)
ময়মনসিংহ থেকে নিখোঁজের চারদিন পর দুই বোনসহ চার ছাত্রীকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। বুধবার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া চার ছাত্রী হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার পূর্ব বাখাই গ্রামের মিজানুর রহমানের মেয়ে ফুলপুর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী আফসানা খাতুন ও বাট্টা কওমি মাদরাসার ছাত্রী সুমাইয়া খাতুন, তাজুল ইসলামের মেয়ে সানজিদা খাতুন এবং নিজাম উদ্দিনের মেয়ে মিফতাহুল জান্নাত ইশাত।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, ২২ ফেব্রুয়ারি সকালে ময়মনসিংহের ফুলপুর উপজেলার পূর্ব বাখাই গ্রামের নিজ বাড়ি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশে বের হয় ওই চার ছাত্রী। পরে বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি স্বজনরা। এ ঘটনায় ২৪ ফেব্রুয়ারি ফুলপুর থানায় জিডি করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!