ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে ২৫ এপ্রিল পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১২:৫০, ১৩ এপ্রিল ২০২০
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে ২৫ এপ্রিল পর্যন্ত
ফাইল ছবি

করোনা পরিস্থিতিতে চালুকৃত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের সময়সীমা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সরকারি ছুটির সঙ্গে সমন্বয় রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সম্প্রতি দ্বিতীয় ধাপে নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখার সময় বৃদ্ধি সংক্রান্ত অফিস আদেশ জারি করে মন্ত্রণালয়।

করোনা পরিস্থিতিতে মাছ, মাংস, দুধ, ডিমসহ পোল্ট্রি, পশু ও মৎস্য খাদ্য ও বিভিন্ন উপকরণ উৎপাদন, পরিবহন এবং বিপণনে উদ্ভুত সমস্যা সমাধানে ৪ এপ্রিল থেকে নিয়ন্ত্রণ কক্ষ চালু করে  প্রাণিসম্পদ মন্ত্রণালয়। 

Advertisement

মন্ত্রণালয় থেকে জানানো হয়, ঢাকার ফার্মগেটের প্রাণিসম্পদ অধিদফতরে পরিচালিত নিয়ন্ত্রণ কক্ষের (ভবন নং-১, কক্ষ নং-৪০৮, টেলিফোন নং-০২ ৯১২২৫৫৭) মাধ্যমে মন্ত্রণালয় ও এর আওতাধীন দফতর-সংস্থা, মাঠ পর্যায়ের অফিস এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন অ্যাসোসিয়েশনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। উদ্ভুত সঙ্কট মোকাবিলায় সরকারের সংশ্লিষ্ট অন্যান্য দফতর-সংস্থার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রাপ্ত তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে। 

সাপ্তাহিক ও সাধারণ ছুটির দিন নিয়ন্ত্রণ কক্ষ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং পবিত্র রমজান মাসে এটি সকাল ৯টা থেকে বেলা ৩টা ৩০মিনিট পর্যন্ত চালু থাকবে। নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদেরকে আইইডিসিআর'র নির্দেশনা মোতাবেক নিজ নিজ সুরক্ষা গ্রহণের জন্য বর্ণিত অফিস আদেশে নির্দেশনা দেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!