নতুন ওয়েবসাইটে সংবাদ পরিবেশনের পাশাপাশি পাঠকের জন্য আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় ব্রাউজিং অভিজ্ঞতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মোবাইল, কম্পিউটারসহ বিভিন্ন ডিভাইসে সহজে ব্যবহার উপযোগী করে সাজানো হয়েছে নতুন প্ল্যাটফর্মটি।
নতুন ডিজাইনের পাশাপাশি সংবাদ উপস্থাপন, বিভাগ বিন্যাস, মাল্টিমিডিয়া কনটেন্ট এবং পাঠকের সঙ্গে আরও কার্যকর যোগাযোগের বিষয়েও আনা হয়েছে বিভিন্ন পরিবর্তন। দ্রুততম সময়ে সর্বশেষ সংবাদ পাঠকের কাছে পৌঁছে দিতে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
.png)
ডেইলি বাংলাদেশ’র নতুন লোগোও প্রতিষ্ঠানটির নতুন পথচলার প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করছে। নতুন এই পরিচয়ের মধ্য দিয়ে সময়ের সঙ্গে এগিয়ে যাওয়ার পাশাপাশি সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের অঙ্গীকার আরও দৃঢ় করার প্রত্যয় জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ডেইলি বাংলাদেশের সম্পাদক শাহিদুর রহমান শাহিদ বলেন, সময়ের সঙ্গে সংবাদমাধ্যমের প্রযুক্তি ও পাঠকের প্রত্যাশা বদলেছে। সেই পরিবর্তনকে ধারণ করেই আমরা নতুন লোগো ও নতুন ওয়েবসাইট নিয়ে সামনে এগোচ্ছি। আমাদের লক্ষ্য শুধু ওয়েবসাইটের চেহারা পরিবর্তন নয়, আরও দ্রুত, নির্ভরযোগ্য ও পাঠকবান্ধব একটি ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে ডেইলি বাংলাদেশকে আরও শক্তিশালী করা।
নতুন এই যাত্রায় পাঠকদের সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করে ডেইলি বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও পাঠকের প্রয়োজন ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডিজিটাল সংবাদ পরিবেশনের মান আরও উন্নত করার কার্যক্রম অব্যাহত থাকবে।