ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মোনালির ‘অবাক’ কাণ্ডে মুগ্ধ সবাই!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:২৪, ৭ অক্টোবর ২০১৯
মোনালির ‘অবাক’ কাণ্ডে মুগ্ধ সবাই!
মোনালি ঠাকুর

পূজা মানে যেন নতুন জামা, নতুন সাজ, নতুন প্রেমের হাতছানি। তেমনই বাঙালি মনে যেন নতুন গানের একটা চাহিদা তৈরি হয়। আর তাই এবার সেই আশা পূরণ করেছেন মোনালি ঠাকুর।

ইতোমধ্যেই এই গায়িকার পূজার গানের অ্যালবাম প্রকাশ পেয়েছে। তবে এবার নতুন কিছু করে ভক্তদের মন ভরালেন গায়িকা। 

তিনি রাস্তায় নেঁচে উঠলেন। আর সেই ভিডিও নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যদিও এই নাচের পিছনে লুকিয়ে আছে তার গানের অ্যালবামের বিষয়টাও। সেই গান শোনার জন্যে সকলের কাছে আর্জিও জানিয়েছেন তিনি।

Advertisement

রাতের পরিবেশে স্লো-মোশনে নাচলেন মোনালি। আর সেই ভিডিও দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে ফেসবুকে।

মোনালির নাচের সেই ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন। 

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!