[ আন্তর্জাতিক ]
মিয়ানমারে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত
ফাইল ছবি
মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। চীন থেকে দেশটিতে আসা ৫৬ বছর বয়য়ী এক পর্যটকের শরীরের ভাইরাসটি শনাক্ত করেন চিকিৎসকরা।-খবর তুর্কির সরকারি বার্তা সংস্থা আনাদুল এজেন্সির।
মিয়ানমারের সরকারি কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থাটি জানায়, চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ৭৮ জন যাত্রী। এর মধ্যে একজন চীনা পর্যটকের শরীরের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেয়া হয়েছে। এরপর বাকিদের পরীক্ষা করা হয়। তবে আর কারো শরীরের ভাইরাসটি পাওয়া যায়নি। এদিকে দুই মিয়ানমার নাগরিককে বিমানবন্দর ত্যাগ করার অনুমতি দেয়া হয়েছে। কিন্তু বাকিদের বিমানবন্দরের বাইরে যেতে দেয়া হয়নি।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!