ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভিজিডির চাল মজুত রাখায় ব্যবসায়ীর কারাদণ্ড

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ০১:০২, ৩০ এপ্রিল ২০২০
ভিজিডির চাল মজুত রাখায় ব্যবসায়ীর কারাদণ্ড
দণ্ডিত ফারুক হোসেন ভাদু

নওগাঁর ধামইরহাটে ভিজিডির চাল অবৈধভাবে ক্রয় ও মজুত রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে উপজেলার বিহারীগর এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে সাতদিনের কারাদণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন মিয়া। দণ্ডিত ফারুক হোসেন ভাদু একই এলাকার মিজানুর রহমানের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন জানান, ফারুকের বাড়িতে ভিজিডির চাল মজুত রয়েছে এমন অভিযোগ করেন মাহমুদুল হাসান নামে এক যুবক। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের ছয় বস্তা চাল উদ্ধার করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত ফারুককে সাতদিনের কারাদণ্ড দেয়া হয়।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসরাফিল হোসেন, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান, ইউপি সদস্য মামুনুর রশীদ প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!