[ দেশজুড়ে ]
বেনাপোলে ২৫ লাখ টাকার ভারতীয় ওষুধ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
যশোরের বেনাপোল চেকপোস্টে ২৫ লাখ টাকা ভারতীয় ওষুধ উদ্ধার করেছে বিজিবি। তবে কাউকে আটক করা যায়নি।
শনিবার দুপুরে চেকপোস্টের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে এসব ওষুধ উদ্ধার করা হয়।
৪৯ বিজিবি’র বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে মালিকবিহীন একটি ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে ভারতীয় উন্নতমানের ওষুধ পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। পরে উদ্ধার করা ওষুধ বেনাপোল কাস্টমস শুল্ক গুদামে জমা করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!