[ খেলা ]
বিরতি আমার ক্যারিয়ার দীর্ঘায়িত করার শক্তি দিচ্ছে: ইনিয়েস্তা
আন্দ্রেস ইনিয়েস্তা
বার্সেলোনার সাবেক সুপার আন্দ্রেস ইনিয়েস্তা বর্তমানে জাপানের ভিসেল কোবের হয়ে খেলছেন। সেখানে ২০২১ সাল পর্যন্ত চুক্তি আছে ৩৬ বছর বয়সী বিশ্বকাপজয়ী এই তারকার। বর্তমানে করোনাভাইরাসের জন্য সব খেলা বন্ধ আছে। লকডাউনে থাকা ইনিয়েস্তাও আছেন বিশ্রামে।
বার্সেলোনার সর্বকালের অন্যতম সেরা এই সেন্ট্রাল মিডফিল্ডার মনে করেন, এই অবস্থায় স্বাস্থ্যই সবার আগে। আরও এক বছর খেলার বিষয়টিও তিনি উড়িয়ে দেননি।
স্প্যানিশ গণমাধ্যম মার্কার সঙ্গে এক সাক্ষাৎকারে ইনিয়েস্তা বলেন, আমরা আবারো খেলতে চাই এবং সবাইকে খুশি করতে চাই। সেটা আমরা পরে দেখবো। এই বিরতি আমার পেশাদার ক্যারিয়ার দীর্ঘায়িত করার জন্য কিছুটা হলেও শক্তি দিচ্ছে। কিন্তু বর্তমানে আমাদের একমাত্র লক্ষ্য এই অবস্থা থেকে মুক্তি পাওয়া। ফুটবল আপাতত স্তব্ধ হয়ে আছে। কিন্তু আমি পরবর্তীতে মাঠে নামার জন্য শারিরীকভাবে যথেষ্ট শক্তিশালী থাকতে চাই। আমরা জানি না, আসলেই কী হবে?
ডেইলি-বাংলাদেশ/এম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!