ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বিজিবি’র অভিযানে ৪৬ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৪, ১ সেপ্টেম্বর ২০১৯
বিজিবি’র অভিযানে ৪৬ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার
ফাইল ছবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত আগস্ট মাসে দেশের সীমান্ত এলাকাসহ পৃথক স্থানে অভিযান চালিয়ে ৪৬ কোটি ১৩ লাখ ৬৩ হাজার টাকার বিভিন্ন চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। 

রোববার বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য জানান।

উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে- ২ লাখ ৬৮ হাজার ৭৪টি ইয়াবা, ৩২ হাজার ৬২৪ বোতল ফেনসিডিল, ৬ হাজার ১২ বোতল বিদেশি মদ, ৩৩৫ ক্যান বিয়ার, ৪২৬ কেজি গাঁজা, ২ কেজি ৫৬০ গ্রাম হেরোইন, ৩ হাজার ৭৯১টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ২ হাজার ৯৯টি ইনজেকশন ও ৭ লাখ ৩৫ হাজার ৬১৭টি অন্যান্য ট্যাবলেট। 

Advertisement

এছাড়া উদ্ধার করা চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ৪ কেজি ২৯৬ গ্রাম সোনা, ৯ হাজার ৬৭৮টি ইমিটেশন গহনা, ৭০ হাজার ৬৪৪টি কসমেটিক্স সামগ্রী, ২ হাজার ৫৬৩টি শাড়ি, ৬৯৪টি থ্রিপিস/শার্টপিস, ৩ হাজার ২৬১টি তৈরি পোশাক, ৭ হাজার ৪৫২ ঘনফুট কাঠ ও ৫ হাজার ১১০ ফুট লম্বা কাঠ, ৩ হাজার ৮৯০ কেজি চা পাতা, ৮টি ট্রাক, ৪টি পিকআপ, ৮টি প্রাইভেটকার, ৯টি সিএনজি চালিত অটোরিকশা, ৩৬টি মোটরসাইকেল ও ১১৯টি গাড়ির যন্ত্রাংশ।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, ১টি পিস্তল, ৭টি বন্দুক, ২টি দেশিয় তৈরি পাইপ গান, ১টি ম্যাগজিন, ১৬ রাউন্ড গুলি ও ৬টি হাত বোমা। এছাড়া, সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২৩ জন ও অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অপরাধে ৭১ জন বাংলাদেশি এবং ৩ নাইজেরিয়ান নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা নেয়া হয়েছ।

ডেইলি বাংলাদেশ/এসবি/এসআই

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!