ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

বাংলাদেশ-জিম্বাবুয়ের ‘সেঞ্চুরি’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:১২, ২২ ফেব্রুয়ারি ২০২০
বাংলাদেশ-জিম্বাবুয়ের ‘সেঞ্চুরি’
ফাইল ফটো

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এই ম্যাচ দিয়ে দুর্দান্ত একটি মাইলফলক স্পর্শ করেছে দু’দল। তিন ফরম্যাট মিলিয়ে ২২ গজে শততম বারের মত মুখোমুখি হলো বাংলাদেশ-জিম্বাবুয়ে।

এই ম্যাচ নিয়ে টেস্টে ১৭ বার, ওয়ানডেতে ৭২ বার ও টি-টোয়েন্টিতে ১১ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

১৯৯৭ সালের অক্টোবরে আন্তর্জতিক ক্রিকেটে ওয়ানডে ম্যাচে প্রথমবার মুখোমুখি হয় দু’দল। ২০০১ সালের এপ্রিলে টেস্টে ও ২০০৬ সালের নভেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম ম্যাচ খেলতে নামে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। আজ অবধি দু’দল শততম ম্যাচে মুখোমুখি হলো।

টেস্টে জিম্বাবুয়ের জয় ৭টি, বাংলাদেশের ৬টি। ড্র হয়েছে ৩টি ম্যাচ। ওয়ানডেতে বাংলাদেশের জয় ৪৪টি, জিম্বাবুয়ের ২৮টি। টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় ৭টি ও জিম্বাবুয়ের জয় ৪টি।
 

ডেইলি-বাংলাদেশ/এম
লিংক সফলভাবে কপি হয়েছে!