ঢাকা, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
[ দেশজুড়ে ]
বদরগঞ্জে গাছের ডাল ভেঙে প্রাণ গেল নারীর
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
রংপুরের বদরগঞ্জ উপজেলায় আম্ফান ঝড়ের প্রভাবে গাছের ডাল ভেঙে শাহানারা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাদাই খামার এলাকায় এই ঘটনা ঘটে।
বদরগঞ্জ থানার ওসি রেজাউল করিম জানান, ঝড়ের সময় শাহানারা সড়কে পড়ে থাকা গাছের ডাল সংগ্রহ করতে যায়। এ সময় গাছের একটি ডাল তার ওপর এসে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝড়ে জেলার আট উপজেলার বিভিন্ন এলাকায় অসংখ্য গাছপালা, সহস্রাধিক কাঁচা ঘর উপড়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় বন্ধ রয়েছে বিদ্যুৎ ব্যবস্থা।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!