কাহালু থানা পুলিশ জানায়, শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার মুরইল এলাকায় আফরিন জুট মিল নামে ওই মিলে কাজ করার সময় সেখানকার শ্রমিক যতনচন্দ্র অপর শিশু শ্রমিক আলালের পায়ুপথে কারখানার হাওয়া মেশিনের (ব্লোয়ার) পাইপ ঢুকিয়ে দেয়।
পায়ুপথে বাতাস দেয়ার কারণে আলাল গুরতর অসুস্থ্য হয়ে পড়ে। কয়েক জন তাকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে সে মারা যায়।
.png)
এ ব্যাপারে কাহালু থানার ওসি জিয়া লতিফুল জানিয়েছেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, ঘটনার জন্য দায়ি যতন চন্দ্রকে গ্রেফতার করা হয়েছে। অন্য শ্রমিকদের উপস্থিতিতে প্রকাশ্যে এ ঘটনা কিভাবে ঘটেছে সে বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু জানতে পারেনি।
নিহত আলাল কাহালুর ঢাকুন্তা গ্রামের মোজাহার ফকিরের ছেলে। অপরদিকে পায়ুপথে বাতাস ঢোকানোর অভিযোগে গ্রেফতারকৃত যতনচন্দ্রের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলায়। এ ব্যপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।