ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফরিদপুরে দুর্ঘটনায় ৮ দাখিল পরীক্ষার্থী আহত

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৬, ৬ ফেব্রুয়ারি ২০২০
ফরিদপুরে দুর্ঘটনায় ৮ দাখিল পরীক্ষার্থী আহত
ফাইল ছবি

ফরিদপুরের নগরকান্দায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে আট দাখিল পরীক্ষার্থী আহত হয়েছেন। আহতদের নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদের মধ্যে সাকিল আহম্মেদ নামে এক পরীক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অন্য আহতরা হলেন- তামিমা আক্তার, রোকসানা আক্তার, খাদিজা আক্তার, নাফিজা আক্তারসহ আট জন।

জানা গেছে, চরযোশরদী ইউপির দহিসারা দাখিল মাদরাসার ওই পরীক্ষার্থীরা আরবী ১ম অধ্যায় পরীক্ষা শেষে নগরকান্দা সরকারি মহাবিদ্যালয় কেন্দ্র হতে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে ঈশ্বরদী নামক স্থানে পৌঁছালে অটোরিকশাটি উল্টে যায়। এতে পরীক্ষার্থীরা অটোরিকশার নিচে চাপা পড়ে আহত হন।

চরযোশরদী ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান পথিক জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। 

নগরকান্দা থানার ওসি (তদন্ত) মিরাজ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অটোরিকশার চালক পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারের অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!