পেঁয়াজ বিক্রি করে এক মাসেই কোটিপতি কৃষক!
পেঁয়াজ বিক্রি করে এক মাসেই কোটিপতি বনে গেছেন এক কৃষক। পেঁয়াজের আকাশ ছোঁয়া দামে যখন সবার হা-হুতাশ, তখন ভারতের কর্নাটকের এক কৃষকের মুখে তৃপ্তির হাসি।
১০ একর জমিতে পেঁয়াজ চাষ করে তিনি এখন কোটিপতি। কারণ নভেম্বরে যে পেঁয়াজের দাম ছিল কেজি ৭০ রুপি, সেই পেঁয়াজ বিক্রি করেছেন ১২০ রুপিতে। ১০ একর জমিতে পেঁয়াজ উৎপাদন হয়েছে ২৪০ টন।
মল্লিকার্জুনা নামের ওই কৃষকের বসবাস কর্নাটক রাজ্যের চিত্রাদুর্গা জেলায়।
টাইমস অব ইন্ডিয়াকে মল্লিকার্জুনা জানান , ১৫ লাখ রুপি ঋণ নিয়ে পেঁয়াজ চাষ শুরু করেন তিনি। ভয় কাটিয়ে ভালো দাম পেয়েছেন। ঋণের ১৫ লাখ রুপি পরিশোধ করে জমিয়েছেন কোটি রুপির ওপরে। আরো ১০ একর জমি লিস নিয়ে ৫০ জন শ্রমিক ভাড়া করেছেন। এসব জমিতেও পেঁয়াজ চাষ করবেন তিনি।
মল্লিকার্জুনা বলেন, প্রথমে সংশয় ছিল, ঋণের টাকা উঠবে কি না। ভালো দাম না পেলে ঋণে ডুবে যেতাম। তবে শেষ পর্যন্ত লাভের মুখ দেখেছি। ১৫ লাখ রুপি ঋণ পরশোধ করে বাড়তি কোটি রুপির মুখ দেখতে পেরেছি।
.png)
ভারতে পেঁয়াজ কিনতে যখন সর্বসাধারণের নাভিশ্বাস, তখন সেই পেঁয়াজেরই বদৌলতে রাতারাতি সেলিব্রেটিতে পরিণত হয়ছেন কর্নাটকের এই কৃষক।