ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

১০ ডিসেম্বরের মধ্যে হজের চূড়ান্ত নিবন্ধনের আহ্বান

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:৩৮, ২৫ নভেম্বর ২০২৬
১০ ডিসেম্বরের মধ্যে হজের চূড়ান্ত নিবন্ধনের আহ্বান
ফাইল ছবি

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা সব হজযাত্রীকে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন শেষ করার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

এ বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের হজ প্যাকেজ ও নির্দেশিকার ৫(৬) ধারা অনুযায়ী, প্রাথমিকভাবে নিবন্ধিত হজযাত্রীদের নির্বাচিত প্যাকেজের বাকি অর্থ জমা দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।

এ অবস্থায় সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের বকেয়া অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!