ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নারী শ্রমিককে হত্যা করে বেতনের টাকা লুট

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৬, ১৩ ডিসেম্বর ২০১৯
নারী শ্রমিককে হত্যা করে বেতনের টাকা লুট
প্রতীকী ছবি

গাজীপুরে এক নারী পোশাক শ্রমিকের গলায় রশি পেঁচানো লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার বিকেলে সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের ভাওয়াল গাজীপুর এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। 

নিহত আসমা আক্তার ওরফে সাথী ওই এলাকার কছিম উদ্দিনের মেয়ে। সালনা এলাকায় মেরিকো ইমেক্স লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন তিনি।

সদর থানার এসআই আনোয়ার হোসেন জানান,  বেতনের টাকা ছিনিয়ে নেয়ার জন্য পোশাক কারখানার এ নারী শ্রমিককে গলায় রশি পেঁচিয়ে হত্যা করা হয়েছে। 

তিনি আরো জানান, আসমা বৃহস্পতিবার রাত ৮টার দিকে কারখানা থেকে বেতন নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। তার মা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে পাননি। তার মোবাইল ফোনও বন্ধ ছিল। 

শুক্রবার বাড়ি  থেকে এক কিলোমিটার দূরে রাস্তার পাশে জঙ্গলে স্থানীয়রা তার লাশ দেখতে পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,  বেতনের টাকা ছিনিয়ে নেয়ার জন্য ছিনতাইকারীরা তাকে হত্যা করেছে। পরে তার টাকা-পয়সা লুট করে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!