ঠাণ্ডা-কাশিতে ভুগছেন? ভরসা রাখুন গোলমরিচে
পুরো বিশ্ব এখন করোনার আতঙ্কে রয়েছে। ঠাণ্ডা-কাশি যার প্রধান লক্ষণ। তবে ঠাণ্ডা-কাশি মানেই করোনা নয়। সাধারণ ও করোনার ঠাণ্ডা-কাশির মধ্যে পার্থক্য রয়েছে। তাই আতঙ্কিত হবেন না।
সাধারণ ঠাণ্ডা-কাশি দূর করতে রান্নাঘরের ছোট একটি উপাদানই যথেষ্ট। একটি মাত্র মসলা নিমিষেই আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দেবে। গোলমরিচ খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি অনেক উপকারিতাও দিয়ে থাকে। তাই জেনে এই সময়ে গোলমরিচ কেন খাওয়া জরুরি-
> গোলমরিচ শরীরের বিষাক্ত পদার্থ টক্সিন বের করে রক্ত বিশুদ্ধ রাখে।
.png)
> শরীরকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ করে।
> উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
> ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে।
> রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
> শরীরের মেদ ঝরাতে সাহায্য করে।
> হজমশক্তি বাড়াতে সাহায্য করে।
> ঠাণ্ডা-কাশিজনিত সমস্যা দূর করে।
যেভাবে খাবেন
> খুব সহজ উপায়েই গোলমরিচ খাওয়া সম্ভব। গরম পানিতে গ্রিন টি ও গোলমরিচ দিয়ে চা তৈরি করে পান করুন।
> তাছাড়া এক গ্লাস গরম পানিতে আধা চা চামচ মধু ও আধা চা চামচ গোলমরিচের গুঁড়া মিশিয়েও পান করুন।
> এছাড়া সালাদ ও বিভিন্ন খাবার তৈরির সময়ও ব্যবহার করতে পারেন গোলমরিচের গুঁড়া।