[ বিনোদন ]
সারাহ আলি খান নতুন করে আলোচনায়
ছবি: সংগৃহীত
তরুণীকে ফেলে দিয়ে চেয়ারে বসেন সারাহ, দায় পড়ে অরির ওপর! বলিউড অভিনেতা সাইফ আলি খানের কন্যা ও জনপ্রিয় অভিনেত্রী সারাহ আলি খান এক পুরোনো ঘটনার জেরে নতুন করে আলোচনায় এসেছেন।
তার দীর্ঘদিনের বন্ধু ওরহান অবত্রমানি ওরফে অরি সম্প্রতি দাবি করেন, এক অনুষ্ঠানে সারাহ এক তরুণীকে চেয়ার থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন, অথচ সেই দায় এসে পড়েছিল অরির ওপর! সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই পুরোনো স্মৃতিচারণ করেন অরি। তিনি জানান, এক অনুষ্ঠানে তারা দুজনে বসার মতো উপযুক্ত জায়গার সন্ধান করছিলেন। সে সময় একটি চেয়ারে এক তরুণী বসে ছিলেন।
অভিযোগ রয়েছে, সারাহ ওই তরুণীকে চেয়ার থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সেখানে বসে পড়েন। অরি বলেন, ‘কিছুক্ষণ পর ওই তরুণী সোজা আমার কাছে এসে ক্ষোভ ঝাড়েন এবং অভিযোগ করেন যে, আমি তাকে ধাক্কা দিয়েছি।’ অরি তখন তাকে বলেছিলেন, ‘আমি আসলে কাজটি করিনি, তবে ধন্যবাদ!’
তরুণীটি কেন সরাসরি সারার মুখোমুখি হননি এমন প্রশ্নের জবাবে অরি জানান, সেই সময় সারাহর জনপ্রিয়তা বেশি থাকায় তরুণীটি হয়তো সাহস পাননি। অথচ অরি নিজে ওই তরুণীকে ধাক্কায় জড়িত ছিলেন না। তবে চেয়ার থেকে তরুণীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার এই গুরুতর অভিযোগের বিষয়ে সারাহ আলি খানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, সারাহর সঙ্গে অরির সম্পর্কের অবনতি নিয়ে এর আগেও নানা গুঞ্জন শোনা গেছে। ২০২১ সালে সারাহর মা অমৃতা সিংয়ের সঙ্গে তার একটি অপ্রীতিকর অভিজ্ঞতা হয়েছিল বলেও দাবি করেছিলেন অরি। সেই সময়টিকে তিনি জীবনের ‘সবচেয়ে কঠিন ও অন্ধকার সময়’ হিসেবে উল্লেখ করেন, যদিও তাদের এই বিরোধের সুনির্দিষ্ট কারণ আজও প্রকাশ করেননি। মূলত ২০২৫ সালে এসে সারাহ ও অরির বন্ধুত্বে চূড়ান্ত ভাটা পড়ে।
সারাহর জন্মদিনের কিছু ছবি অরি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পর তা অভিনেত্রীর জন্য বেশ অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। এরপর ‘থ্রি ওয়ার্স্ট নেমস’ শিরোনামে একটি রিল প্রকাশ করেন অরি, যেখানে কোনো পদবি ছাড়াই সারাহ, অমৃতা ও পালকের নাম উল্লেখ করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!