ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অবসরে হাফিজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭, ৩১ মার্চ ২০২০
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অবসরে হাফিজ
পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ

ক্যারিয়ারের শেষের দিকে চলে এসেছেন ৩৯ বছর বয়সী পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে পাকিস্তানের সাবেক অধিনায়কের অবসরের গুঞ্জন ওঠে। তবে এবার সত্য করতে যাচ্ছেন তিনি।  টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই অবসরে যাবেন এ তারকা।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানবেন হাফিজ। অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি-২০২০ বিশ্বকাপ শুরুর সময়সূচি অক্টোবরে। তবে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে সময় মতঁ হচ্ছে না বিশ্বকাপ।

 এক সাক্ষাৎকারে হাফিজ তার ভবিষ্যতের ইচ্ছে হিসেবে জানান, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশকে সাহায্য করেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাবেন। পাকিস্তানি অলরাউন্ডার বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে আমি সিদ্ধান্ত নিয়েছি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়ার। তবে টি-টোয়েন্টি লিগ খেলবো।’ 

Advertisement

হাফিজ ইতোমধ্যে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং খেলছেন সাদা বলের ক্রিকেট। অবসরের পর কি করবেন, সেই প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, ‘কোচিংয়ে আসতে পারি। আমি জানি না, তবে যখন সময় আসবে তখন আমার মনকে তৈরি করে নেবো।’ 

পাকিস্তানের সাবেক অধিনায়ক আন্তর্জাতিক অঙ্গনে খেলেছেন ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে ও ৯১টি টি-টোয়েন্টি ম্যাচ।
 

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!