ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

মসজিদুল হারামের ধর্মবিষয়ক দপ্তরে নতুন উপপ্রধান

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৩৯, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মসজিদুল হারামের ধর্মবিষয়ক দপ্তরে নতুন উপপ্রধান
ড. ফরিদ বিন আলী আল-গামদি।

সৌদি আরবের পবিত্র মসজিদুল হারামের ধর্মবিষয়ক দপ্তরের উপপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. ফরিদ বিন আলী আল-গামদি। একই সঙ্গে দপ্তরের কার্যক্রম উন্নয়ন ও বিকাশের দায়িত্বে তাকে তত্ত্বাবধায়ক হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীর ধর্মবিষয়ক প্রধান শায়খ ড. আবদুর রহমান বিন আবদুল আজিজ আস-সুদাইস তাকে এ দায়িত্ব দেন।

Advertisement

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ধর্মবিষয়ক দপ্তরের প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও শক্তিশালী করা, নেতৃত্ব ও একাডেমিক দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের কাজে যুক্ত করা এবং কর্মদক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এ নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন দায়িত্বের মাধ্যমে মসজিদুল হারামে আগত মুসল্লি ও দর্শনার্থীদের ধর্মীয় সেবা আরও উন্নত করার পাশাপাশি সেবার মান বাড়ানোর প্রত্যাশা করা হচ্ছে।

ড. ফরিদ আলী আল-গামদি সৌদি আরবের উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্বও পালন করেছেন।

প্রাতিষ্ঠানিক উন্নয়ন, কর্মদক্ষতা বৃদ্ধি ও কমিউনিটি সার্ভিসসহ বিভিন্ন ক্ষেত্রে তার একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ায় ড. ফরিদ আল-গামদিকে অভিনন্দন জানিয়েছেন শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। তিনি নতুন দায়িত্বে তার সাফল্য ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি তার অভিজ্ঞতার মাধ্যমে ধর্মবিষয়ক দপ্তরের কার্যক্রম আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!