ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ আইন-আদালত ]

জেলা জজ হলেন ৩৩ বিচারক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪১, ২০ জানুয়ারি ২০২০
জেলা জজ হলেন ৩৩ বিচারক
ফাইল ছবি

অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমমর্যাদার ৩৩ কর্মকর্তাকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন স্থানে পদায়ন করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত জেলা জজরা ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বেতন-ভাতাদি) আদেশ, ২০১৬’ অনুযায়ী ৭০,৯২৫-৭৬,৩৫০ স্কেলে বেতন পাবেন।

সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এ কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!