ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জিম্বাবুয়ে ক্রিকেটের পরিচালক নিযুক্ত হলেন মাসাকাদজা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৪৬, ৩০ অক্টোবর ২০১৯
জিম্বাবুয়ে ক্রিকেটের পরিচালক নিযুক্ত হলেন মাসাকাদজা
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ে ক্রিকেটের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন হ্যামিল্টন মাসাকাদজা। আগামী শুক্রবার (১ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্বে কাজ শুরু করবেন ৩৬ বছর বয়সী সাবেক এ ক্রিকেটার।    

জিম্বাবুয়ে ক্রিকেটের গত আগস্ট মাসের বৈঠকে দেশটির ক্রিকেট পরিচালকের পদটি সৃষ্টি করা হয়। সে বৈঠকে দেশটির ক্রিকেট পরিচালনা বোর্ড নতুনভাবে সাজানো হয়েছে।   

দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তাভেঙ্গাওয়া মুখুলানি বলেন, ‘এটা একটা গুরুত্বপূর্ণ নিয়োগ, যেটা দেশটির সকল স্তরের পাশাপাশি পরিচালনা কাঠামোও শক্তিশালী করবে। ’

Advertisement

তিনি আরও বলেন, ‘জিম্বাবুয়ে ক্রিকেটের প্রতি তার অবিশ্বাস্য আবেগ, ব্যাপক জ্ঞান এবং বিপুল অভিজ্ঞতা তাকে দেশটির ক্রীড়াঙ্গনে একজন সম্মানিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করবে-সে ব্যাপারে আমার কোন সন্দেহ নেই। 

ক্রিকেট পরিচালক হিসেবে দেশটির ক্রিকেটের নীতি-নির্ধারণ থেকে শুরু করে নিয়োগ, ব্যবস্থাপনা ও সিনিয়র ক্রিকেট টেকনিক্যাল স্টাফদের সঙ্গে কাজ করবেন। একইসঙ্গে দলের কোচ এবং অধিনায়ক যোগ্য নেতৃত্ব দিচ্ছে কি না সেটাও দেখভাল করবেন গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা মাসাকাদজা।

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!