[ বিনোদন ]
ছবি ‘চুরি করে’ পোস্ট! তোপের মুখে নুসরাত
নুসরাত জাহান
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোস্ট করেছিলেন সাংসদ এবং অভিনেত্রী নুসরাত জাহান। তবে তিনি বুঝতে পারেনি এর কারণে সমালোচনার মুখে পরবেন অভিনেত্রী। শুধু তাই নয় উঠেছে চুরির অভিযোগও।
রবীন্দ্রনাথের যেই ছবিটি নুসরাত জাহান পোস্ট করেছেন সেটি ইন্দ্রজিৎ মণ্ডল নামের এক শিল্পীর আঁকা। সেই ছবিই নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে শেয়ার করেন নুসরাত। সঙ্গে নিজের ছবি জুড়ে দেন। আর নায়িকার সেই ছবিতে মূল ছবির শিল্পীর কোনো উল্লেখ না থাকায় শুরু হয়ে যায় ট্রোলিং।

.png)
এ প্রসঙ্গে নুসরাতে ভাষ্য- আমি ইন্টারনেট থেকে ছবিটা নিয়েছিলাম, যেখানে শিল্পীর নাম উল্লেখ করা ছিল না। এ রকম ছবি ইন্টারনেটে প্রচুর রয়েছে। ওই চিত্রশিল্পীকে অসম্মান করা আমার উদ্দেশ্য ছিল না, যেখানে আমি নিজে একজন শিল্পী।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!