[ দেশজুড়ে ]
চরভদ্রাসনে ১০০ নারীকে সেলাই প্রশিক্ষণ
ছবি: ডেইলি বাংলাদেশ
ফরিদপুরের চরভদ্রাসনে মুজিববর্ষ উপলক্ষে ১০০ জন নারীকে আত্মনির্ভরশীল করতে সেলাই প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষন শেষে তাদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হবে।
বুধবার দুপুরে ওই উপজেলার গাজীরটেক ইউপির চর অযোদ্ধা গ্রামের সালাম শিকদারের বাড়িতে এ কার্যক্রম শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসনের ইউএনও জেসমিন সুলতানা, উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, নারী ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, সাবেক ভাইস চেয়ারম্যান মো. নান্নু বেগ প্রমুখ।
.png)
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!