গোসাইরহাটে চাল আত্মসাৎ, চেয়ারম্যানসহ তিনজনের নামে মামলা
শরীয়তপুরের গোসাইরহাটে ভিজিএফ'র চাল আত্মসাতের অভিযোগে কুচাইপট্টি ইউপি চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমলেশ মণ্ডল বাদি হয়ে এ মামলা করেন।
গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউপির মৎস্যজীবীদের ভিজিএফ'র চাল আত্মসাৎ করায় ইউপি চেয়ারম্যান বিএম নাসিরউদ্দীন স্বপন, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোফাজ্জেল বেপারী ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শামীম বেপারীকে আসামি করে মামলা করে দুদক।
আসামিরা সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগী কার্ডধারীদের জন্য বরাদ্দ ১ হাজার ৫৯০ কেজি চাল আত্মসাৎ করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
গোসাইরহাটের ইউএনও মো. আলমগীর হোসেন বলেন, গত রোববার কুচাইপট্টি ইউপিতে বিশেষ বরাদ্দ হিসেবে মৎস্যজীবীদের মাঝে ৪০ কেজি করে ৬৯২ জনকে চাল দেয়ার কথা ছিল। কিন্তু তাদের চাল কম দিয়ে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন স্বপন ৫৩ বস্তা চাল অন্যত্র সরিয়ে রাখেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে চাল উদ্ধার করা হয়। আটক করা হয় কুচাইপট্টির ইউপি সদস্য মোফাচ্ছেল বেপারীকে।