ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে বিদ্যুতের আগুনে পুড়ল ১২ ঘর

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২১, ১৬ ফেব্রুয়ারি ২০২০
গাজীপুরে বিদ্যুতের আগুনে পুড়ল ১২ ঘর
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে একটি বাড়ির ১২টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার সকালে ওই উপজেলার বেড়াইদেরচালা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের দাবি, এ ঘটনায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শ্রীপুর ফায়ার সা‌র্ভি‌সের সি‌নিয়র স্টেশন অফিসার না‌হিদ মামুন জানান, বেড়াইদেরচালা গ্রামের শাহিন আলমের বাড়িতে আগুন লাগে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

Advertisement

তিনি আরো জানান, আগুনে ওই বাড়ির ১২টি ঘর মালামালসহ পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!