ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

গবেষণা: মানবদেহের ৫৭ শতাংশ কোষই রোগের উৎসাহদাতা

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৪:১১, ৪ এপ্রিল ২০২০
গবেষণা: মানবদেহের ৫৭ শতাংশ কোষই রোগের উৎসাহদাতা
মানবকোষ এর একটি চিত্র

মানবদেহ নানা রকম কোষ ধারা গঠিত। এর মধ্যে সব কোষই যে উপকারী তা কিন্তু নয়। তাইতো মানবদেহ নিয়ে বৈজ্ঞানিক গবেষণা চলছে।

মানুষের শরীরের ভেতরে কী আছে, মানুষ কীভাবে গঠিত হয়, কী কারণে মানুষ অসুস্থ হয়, স্বাস্থ্যবান থাকে এসব নিয়েই চলছে বছরের পর বছর গবেষণা। আর এসব গবেষণায় বেরিয়েও আসছে নতুন নতুন বিষয়।

মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকার প্রতিবেদনের তথ্য অনুযায়ী বিজ্ঞানীরা বলছেন, শরীরের অর্ধেকেরও কম কোষ মানুষের জন্য কার্যকর। বাকিগুলো মাইক্রোঅর্গানিজম বা অনুজীব। যা শরীরের ক্ষতি করে, মানুষের মুডের বা আচরণের ওপর প্রভাব ফেলে। আর সেসব ক্ষেত্রে ওষুধ কোনো কোনো মানুষকে সহায়তা করে।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার স্যান দিয়েগো সেন্টার ফর মাইক্রোবায়োম ইনোভেশন-এর পরিচালক রব নাইট বলেছেন, ‘আমাদের ৩০ ট্রিলিয়ন বা ৩০ লক্ষ কোটি মানব কোষের গড়ে ৩৯ ট্রিলিয়ন বা ৩৯ লক্ষ কোটি মাইক্রোবিয়াল সেল বা রোগজীবাণুর কোষ আছে।’

‘সেই বিবেচনায় আমরা ৪৩ শতাংশই মাত্র মানুষ; বাকিটা রোগের উৎসাহদাতা,’ বলছেন এই গবেষক।

তাই উপকারী কোষগুলো যাতে নষ্ট না হয়ে যায়, এর জন্য বিশেষভাবে সচেতন থাকতে হবে। স্বাস্থ্যের জন্য উপকারী এমন খাবার গ্রহণ করতে হবে। তবেই দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় থাকবে। 

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!