ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ক্যাটরিনার বিয়ে দিলেন অমিতাভ ও জয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:৪২, ২৫ জানুয়ারি ২০২০
ক্যাটরিনার বিয়ে দিলেন অমিতাভ ও জয়া
ছবি: সংগৃহীত

ক্যাটরিনা কাইফের কন্যাদান করলেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন দম্পতি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ ভারতের তিন সুপারস্টার নাগার্জুন, প্রভু গণেশন ও শিবা রাজকুমার।

Katrina Marriage, Joya and Amitabh Bachchan

এসব দেখে সবার সঙ্গে সঙ্গে অবাক হয়েছেন বিগ বি নিজেও। তবে এই বিয়ে বাস্তব নয়, বিজ্ঞাপনের বিয়ে। একটি জুয়েলার্সের বিজ্ঞাপনের জন্য সাজানো বিয়ের মঞ্চে কনের পিঁড়িতে বসেছিলেন ক্যাটরিনা।

বিগ বি লিখেছেন- নাগার্জুন, ড. রাজকুমার, শিবাজি গণেশনের ছেলে নাগেশ্বর, শিব, প্রভুর মতো সুপারস্টারদের সঙ্গে এ বিয়ের মঞ্চে একত্রিত হয়ে বেশ ভালো লাগছে। দুই প্রজন্মকে বেঁধে ইতিহাস তৈরি করল এই বিজ্ঞাপন।

Advertisement

Katrina Marriage, Joya and Amitabh Bachchan

বিজ্ঞাপনী বিয়ের আরো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিগ বি। সেই সব ছবি বলছে কনের সাজে ভীষণ সুন্দর দেখাচ্ছে ক্যাটরিনাকে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!