[ খবর ]
কোহলির হাস্যকর মুখভঙ্গি, মুহূর্তেই ছবি ভাইরাল
ছবি: সংগৃহীত
নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের পর টেস্ট সিরিজ শুরুর আগে বেশ কিছুদিনের অবসর পেয়েছে ভারতীয় দল। তাই অনুশীলনের পাশাপাশি নিজেদের মতো করে অবসরে সময় কাটাচ্ছেন তারা। সঙ্গে আপলোড করছেন অবসরের ছবিগুলোও। এর মধ্যে বিরাট কোহলির একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি পোস্ট করার পর তা দেখে বিরাটের সমর্থকরা রীতিমতো হতভম্ব হয়ে গেছেন।
ছবিটিতে দেখা গেছে, বিরাট কোহলি তার দুই সতীর্থ মোহাম্মদ শামি ও পৃথ্বী শ-র সঙ্গে অদ্ভুত মুখ করে ছবি তুললেন। আর ক্যাপশনে লিখলেন, ‘ন্যায়া পোস্ট সুন্দর দোস্ত।'

.png)
এই পোস্ট ফ্যানদের নজরে আসতেই সঙ্গে সঙ্গেই তা নিয়ে নতুন নতুন ট্রল তৈরি হয়ে যায়।
বিরাটের পোস্টে এক ফ্যান লেখেন, ‘‘পরবর্তী মিমের জন্য'', আর একজন লেখেন, ‘‘মিম ওয়ালো, ওয়া পিক মিল গ্যায়া!''
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!